চবির সেই শিক্ষকের অপসারণে বিক্ষোভ
ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এর আগে বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাসে।
সমাবেশে বক্তারা বলেন, ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণœ করেছে। তাকে দ্রুত অপসারণ করে জাতির সর্বোচ্চ বিদ্যাপীঠকে লজ্জামুক্ত করতে হবে।
শুক্রবার নগরীর লালখান বাজার এলাকায় গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চবি’র পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চন্দন কুমার পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
