২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু

সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদীতে শনিবার রাতে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 09:53 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাধাকোনা এলাকায় নৌকাটি ডোবে। রোববার দুপুরে দুটি লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুকেশ দাশের ছেলে নিথিশ দাশ (২২) এবং একই জেলার রাজনগর উপজেলার পাইকপাড়া গ্রামের উজ্জ্বল মালাকারের ছেলে মিথুন মালাকার (১৮)।

সাঁতরে কূলে ওঠা যাত্রীদের বরাত দিয়ে বালাগঞ্জ থানার ওসি আবদুস ছালেক সাংবাদিকদের বলেন, রাজনগরের দেড়কুড়ি গ্রামে একটি কীর্তন অনুষ্ঠানে যাওয়ার জন্য সাত যাত্রী নৌকায় কুশিয়ারা নদী পার হচ্ছিলেন।

নৌকাটি ভাঙা হওয়ার কারণে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

এদের মধ্যে পাঁচজন সাঁতরে কূলে উঠতে পারলেও নিথিশ ও মিথুন তলিয়ে যান, বলেন পুলিশ কর্মকর্তা।