২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলার দর্শণার্থীদের পুরস্কার দিল রিহ্যাব

মেলায় প্রবেশ টিকেটের র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত ২৫ জন দর্শণার্থীকে পুরস্কার দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ(রিহ্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ওই দর্শণার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেয়া হয়।

গত ২ থেকে ৬ জানুয়ারি রিহ্যাব ফেয়ার-২০১২ এর প্রবেশ টিকেটের র‌্যাফেল ড্রয়ে নির্বাচিত পাঁচ জন এবং গত ১৪ থেকে ১৭ জুন রিহ্যাব সামার ফেয়ার-২০১২ এর প্রবেশ টিকেটের র‌্যাফেল ড্রয়ে নির্বাচিত ২০ জন দর্শনার্থীকে পুরস্কার দেয়া হয়।

পুরস্কার প্রাপ্তদের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গৃহিণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রয়েছেন।

পুরস্কার হিসেবে তাদের এলসিডি টেলিভিশন, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেয়া হয়।

রিহ্যাবের সভাপতি নাসিরুল হামিদ বলেন, আগামীতে আরো অনেক বেশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে চান তারা।