২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষকদের’ দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিজিএমইএ

মানিকগঞ্জে চলন্ত বাসে পোশাক কর্মীকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 02:22 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ মহাসচিব এহসান উল ফাত্তাহ বলেন, এ ঘটনায় পোশাক শিল্পের নারী কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।এ ঘটনায় জড়িত বাস চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বিজিএমইএ।

পোশাক শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান বিজিএমইএ এর এই মহাসচিব।

বৃহস্পতিবার মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় চলন্ত বাসে ‘ধর্ষিত’ হন এক পোশাক কর্মী।এ ঘটনায় বাস চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- শুভযাত্রা পরিবহনের চালক দিপু মিয়া (৩২) ও তার সহকারী আবুল কাশেম (২৬)।

ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলন্ত বাসে এক তরুণী ধর্ষণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যেই মানিকগঞ্জে এই ঘটনা ঘটেছে।

পুরনো খবর:

আরিচা সড়কে চলন্ত বাসে ধর্ষণ