২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি’র সেই শিক্ষক কারাগারে

গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শনিবার মহানগর হাকিম আহমদ সাঈদ ওই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার নগরীর লালখান বাজার হাইলেভেল রোডের বাসা থেকে গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চন্দন কুমার পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ।

খুলশী থানার উপপরিদর্শক এয়ার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চবি শিক্ষক চন্দন কুমার পোদ্দারকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ড চাওয়া হয়নি।”

অভিযোগকারী গৃহকর্মীর ডাক্তারি পরীক্ষা করাতে আদালত অনুমতি দিয়েছে বলেও জানান এসআই।