২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে গৃহবধূ খুন

নারায়ণগঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

নিহত খাদিজা বেগমের (৩০) দিনমজুর স্বামী শামীম পলাতক বলে পুলিশ জানিয়েছে।

শনিবার সকালে খাদিজার জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান বলেন, বন্দর উপজেলার ইস্পাহানি একরামপুর এলাকায় বাচ্চু মিয়ার বাড়িতে ওই দম্পত্তি ভাড়া থাকত। ভোর রাতের দিকে এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেশীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন ধরে শামীম ও খাদিজার মধ্যে কলহ চলছিল।

শনিবার সকাল ১১টার দিকে বাইরে থেকে বন্ধ দরজা খুলে তারা খাদিজার মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন।