২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ২ জামায়াতকর্মী আটক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

যশোরের বেনাপোল থেকে শনিবার জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

এরা হলেন বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের ফজলু রহমান (৪৫) ও গাতিপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৫)।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তি শৃঙ্খলার বিঘœ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে এদের আটক করা হয়েছে।

আগের একটি মামলায় তাদের আটক দেখিয়ে তাদের শার্শা থানা হেফাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা জামায়াতের আমির রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকরা জামায়াতের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। হয়রানির উদ্দেশ্যে আটক করা হয়েছে।