২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ৪১ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা শুক্রবার অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের ৪১ রোহিঙ্গাকে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

এদের মধ্যে বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের সদস্যরা ১১ জনকে এবং টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের সদস্যরা ৩০ রোহিঙ্গাকে আটক করে।

বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তমব্রু সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের ১১ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সেবা প্রদান করে নিরাপদে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানান, টেকনাফের নাইট্যংপাড়া থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সেবা দিয়ে মিয়ানমার ফেরত পাঠানো হয়।