২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে নকল ওষুধ কারখানার মালিককে জরিমানা

লক্ষ্মীপুরে নকল ওষুধ তৈরির দায়ে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেগম আলেয়া খাতুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের মাস্টারপাড়া এলাকায় ওই কারখানার সন্ধান পায়।

ম্যাজিস্ট্রেট বেগম আলেয়া খাতুন বলেন, রাত ১০টার দিকের এ অভিযানের সময় কারখানার মালিক মাহফুজুর রহমান শিব্বিরকে আটক করা হয় এবং মালামাল জব্দ করে কারখানায় তালা লাগিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত শিব্বিরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়।

মঙ্গলবার জরিমানার অর্থ পরিশোধ করে ছাড়া পান মাহফুজুর।

কারাখানা থেকে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে কেমিক্যালস, যন্ত্রপাতি, নকল ওষুধের মোড়ক, বোতল, বোতলের ছিপি, ড্রাম, কড়াই এবং স্যসপ্যান।