২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংযোগ কর্মসূচি সফলে চট্টগ্রাম বিএনপির প্রস্তুতি সভা

নির্দলীয় সরকারের দাবি আদায়ে গণসংযোগ কর্মসূচি সফল করতে মঙ্গলবার প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 12:32 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বিকালে নাসিমন ভবন চত্বরে অনুষ্ঠিত এ সভায় বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, সরকারের বিভিন্ন ‘অপকর্মের’ বিরুদ্ধে আন্দোলনে জনগণকে রাজপথে আনতে হবে।

‘এ আন্দোলন এখন এমন পর্যায়ে এসেছে যে, জনগণকে শামিল করে একে আরও কঠোর করতে হবে।”

এজন্য ১৮ দলের নেতাকর্মীদের নানা দিক-নির্দেশনাও দেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য।

নির্দলীয় সরকারের দাবিতে বুধবার সারাদেশে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করবে বিএনপি।

নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভায় সভাপতিত্ব করেন।

এতে আরো বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, নগর জামায়াত আমীর শামসুল ইসলাম, বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, শিশু বিষয়ক সম্পাদিকা রোজি কবির, নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।