মানিকগঞ্জে দুটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল চারটায় বকচর এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে ওই দুটি লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
সিংগাইর থানার ওসি লিয়াকত আলী বলেন, যুবকদের বয়স হবে ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মাথা ও বুকে গুলি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান ওসি।
