২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সবজি বিক্রেতা খুন

নারায়ণগঞ্জে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 04:38 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, নিহত আবুল কালাম (৫২) বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার কমর আলী সরকারের ছেলে।

সোমবার রাত ১২টার দিকে শহরের দ্বিগুবাবুর বাজারে হামলার শিকার হয় কালাম।

ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে দ্বিগুবাবুর বাজারের সড়কে কালামকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

কালামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“তার দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে”, বলেন ওসি।

নিহত কালামের ভাই রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতে এক কাঁচামালের আড়তে বৈঠক শেষে ফেরার পথে মুখোশধারী কয়েকজন যুবক কালামের ওপর হামলা চালায়।

তবে কারা এ ঘটনা ঘটিয়েছে- সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।