২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতিত গৃহকর্মীকে আদালতে হাজিরের নির্দেশ

গাজীপুরের কাপাসিয়ার নির্যাতনের শিকার নারীকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে বলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 10:54 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

পুলিশ মহাপরিদর্শক, গাজীপুরের এসপি এবং কাপাসিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর করা এক রিট আবেদনের শুনানি করে রোববার আদালত এই আদেশ দিয়েছে।

একইসঙ্গে ওই নারীটিকে কেন নিরাপত্তা ও সুচিকিৎসা প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে বলেছে আদালত।

রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান শুনানি করেন।

পরে সালমা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরের কাপাসিয়ার এমপির এপিএস দাবিকারী কাজল মোল্লা তার গৃহকর্মীকে ধর্ষণ করে। পরে কাজল মোল্লার স্ত্রী ওই নারীকে অমানবিক নির্যাতন করেন। ঘটনা জানাজানি হলে দায়ীরা মেয়েটিকে তুলে নিয়ে যায়।

আদালতে তিনি জানান, “মেয়েটির অবস্থান জানতে আমরা কাপাসিয়া গেলেও স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের কাছে সহায়তা চেয়েওে কোনো পাইনি। পরে এ ঘটনায় আমরা থানায় গেলেও পুলিশ মামলা বা জিডি কোনটিই নেয়নি।

সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে পুলিশ মহাপরিদর্শক, গাজীপুরের এসপি এবং কাপাসিয়ার ওসিকে আদালতের আদেশের বিষয় অবহিত করতে বলা হয়েছে।