২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৩

 চট্টগ্রামে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 10:48 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বন্দর নগরীর সিটি গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক থেকে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আবুল হোসাইন (২৯), ট্রাকচালক সাইফুল ইসলাম (২০) এবং চালকের সহকারী নেছার আহম্মদ(১৮)।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকটিকে আটক করে পুলিশ। পরে আবুল হোসাইনের স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকটির চালকের বসার আসনের পেছনে ব্যাগের ভেতরে সাদা কাগজে মোড়ানো ২৫টি পলিব্যাগ থেকে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবুল হোসাইন পুলিশকে জানিয়েছেন, টেকনাফের বোরহান নামের এক ব্যক্তির নির্দেশে ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল।

এব্যাপারে নগরীর পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।