শিশু ও নারী নির্যাতন: শাস্তি চেয়ে মানববন্ধন চবিতে
শিশু ও নারী নির্যাতনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।
রোববার দুপুরে চবি শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচিতে শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে দেশের সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পাশাপাশি অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আলী আশরাফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড.ইমরান হোসেন, শাহাজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমেদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সুকান্ত ভট্টচার্য, কার্যনির্বাহী সদস্য আবুল বশর মোহাম্মদ আবু নোমান ও ড. নাজনীন নাহার ইসলাম।
