২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল মেরামতের জন্য ইন্টারনেট বিঘ্নিত

সাবমেরিন কেবল মেরামতের জন্য সারাদেশে শনিবার গভীর রাতে কয়েক ঘণ্টা ইন্টারনেট যোগাযোগ বিঘ্নিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিঙ্গাপুর-মালেয়শিয়ার মাঝামাঝি এলাকায় সাবমেরিন কেবল অংশে রিপিটার স্থাপন করার জন্য রাতে তিন ঘণ্টা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকে।

তবে এ সময় স্যাটেলাইট ও ভিস্যাটের মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ চালু রাখা হয়।

বর্তমানে বাংলাদেশ ইন্টারনেটের জন্য শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল। তবে সম্প্রতি বিকল্প ব্যবস্থায় একটি ইন্টারন্যাশনাল টেরিট্ররিয়াল কেবল (আইটিসি) কোম্পনি বাণিজ্যিকভাবে কাজ শুরু করেছে।

বাংলাদেশ ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) সঙ্গে একটি মাত্র সাবমেরিন কেবল দিয়ে যুক্ত। বাংলাদেশে এটি পরিচালনা করছে বিএসসিসিএল।