বিমানবন্দরে রোহিঙ্গাসহ আটক ৩
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক রোহিঙ্গাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন)।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদেকে আটক করা হয় বলে এপিবিএনের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, আনোয়ার শাহ (২৫) নামে এক রোহিঙ্গা জাল ভিসা ও জাল পাসপোর্টসহ কাতার এয়ার ওয়েজের করে সৌদি আরব যাওয়ার জন্য বিমান বন্দরে আসেন। তাকে বিমানবন্দর চেক পয়েন্ট থেকে আটক করা হয়।
প্রায় একই সময় তৌহিদ (২৬) ও তবারক উল্লাহ (৪৩) নামে দুজন জাল ভিসা নিয়ে জেট এয়ার ওয়েজে করে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সময় আটক হন।
