২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপ্তাহিক পত্রিকা আনছেন শাওন

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের সম্পাদনায় যাত্রা শুরু করতে যাচ্ছে একটি নতুন সাপ্তাহিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

আগামী ২৪ জানুয়ারি শিল্পকলা একাডেমির চারুকলা মিলনায়তনে ‘৭১ এবং’ নামের এই সাপ্তাহিকটির মোড়ক উন্মোচন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র থেকে এই তথ্য জানা যায়। শাওন এই পত্রিকার প্রধান সম্পাদক, সম্পাদক আব্দুল আলীম।

Image
কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। ছবি: নাসিরুল ইসলাম/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, জুলাই ২৩, ২০১২

কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। ছবি: নাসিরুল ইসলাম/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, জুলাই ২৩, ২০১২

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মুর্শেদ খান থাকবের বলে আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাওনের মা, সংসদ সদস্য তহুরা আলী। তিনি পত্রিকাটি প্রকাশ করবেন।