২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুগদায় যুবককে জবাই করে হত্যা

রাজধানীর উত্তর মুগদায় শনিবার প্রথম প্রহরে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 06:21 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

নিহতের নাম কাওসার হাওলাদার (২৫)। রাত ১টার দিকে উত্তর মুগদার একটি ভবনের সিঁড়িতে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

কাওসারের বাসা ওই ভবনের কাছেই।

মুগদা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাওসারের গলা কাটা ছিল, পেটেও ছিল ছুরির আঘাত।

তার ধারণা, নারীঘটিত কারণে কাওসারকে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

কাওসারের বাড়ি বরিশালে। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।