কিউবিতে নতুন সিসিও
বাংলাদেশে কিউবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফিরোজ আহমেদ।
সম্প্রতি তাকে এই নিয়োগ দেয়া হয় বলে তারবিহীন ইন্টারনেট সেবাদাতা এই প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদেশে কিউবির কার্যক্রম শুরুর সময় থেকে ফিরোজ আহমেদ প্রধান বিক্রয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ফিরোজ আহমেদ ১৯৯৭ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে (বিএটিবি) যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ওই প্রতিষ্ঠানে তিনি ১২ বছর ধরে বাণিজ্য ও বিপণন কার্যক্রমের অভিজ্ঞতা অর্জন করেন।
