২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলি না করায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মারধর

যশোরে প্রধান শিক্ষককে বদলি না করায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার স্থানীয় মনিরুজ্জামান মনি ৪/৫ জন সহযোগীসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে সুব্রত কুমার বণিককে লাঞ্ছিত করেন।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব।”

সুব্রত কুমার বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনিরুজ্জামান বেশ কিছুদিন ধরে যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিদকে বদলি করতে বলছিল।

বিকালে মনি ৪/৫ জন যুবকসহ প্রাথমিক শিক্ষা অফিসে এসে একই দাবিতে চাপ দিতে থাকে।

সুনির্দিষ্ট কারণ ছাড়া বদলি সম্ভব নয় জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় তার সঙ্গীরা অফিসের আসবাবপত্র ভাংচুর করে।

খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।