২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩ রোহিঙ্গাকে পুশব্যাক

অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৫৩ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 02:13 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

মঙ্গলবার পৃথকভাবে কক্সবাজারের টেকনাফে ৩৬ জন এবং বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থেকে ১৭ জনকে আটক করা হয়।

বিজিবি’র টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর জাহিদ হাসান বিডিনিউজটোয়েন্টিফোরডটকমকে জানিয়ছেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত শাহপরীরদ্বীপ থেকে ১২ জন, নাইট্যংপাড়া থেকে ৪ জন, সাবরাং থেকে ১৬ জন, ঝিমংখালি থেকে ৪ রোহিঙ্গাকে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক করে বিজিবির টহল দলের সদস্যরা।

পরে তাদের স্ব-স্ব পয়েন্ট দিয়ে মিয়ানমারের ফেরত পাঠানো হয়।

বিজিবি’র কক্সবাজারস্থ ১৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ও তমব্রু সীমান্ত থেকে ১৭ রোহিঙ্গাকে আটক করে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো হয়।