২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে জেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে এক জেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার সকাল ৭ টার দিকে নাফনদীর টেকনাফের হ্নীলার মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ ফারুক (১৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের গুদাম পাড়ার মোহাম্মদ হোছেনের ছেলে।

টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই জেলের লাশ উদ্ধার করে।

নিহতের বাবা মোহাম্মদ হোছেন জানান, গত ৯ জানুয়ারি বিকালে নাসাকার পাস নিয়ে প্রতিবেশি ইসমাইলের সঙ্গে নাফনদীর ক্যাংব্রাং এলাকায় কাকঁড়া ধরতে যায়। কাকঁড়া ধরার সময় পাশ্ববর্তী নাসাকা ক্যাম্পের  পাঁচ সদস্য আকস্মিক তাদের লক্ষ্য করে গুলি করে।

এতে ফারুক গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়।