২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে তিনটি ঘর

চট্টগ্রামের পটিয়ায় আগুনে তিনটি বসত ঘর পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফখরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার গভীর রাতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফখরুদ্দিন জানান, আগুনে তিনটি বসত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানাতে পারেননি তিনি।