২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর আইনজীবীকে নোটিস

বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 07:14 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বিচারপতি ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এই আদেশ দেয়।

ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যানের কথিত স্কাইপ কথোপকথনের সঙ্গে অন্য বিচারপতিরা জড়িত কি না তা জানতে চেয়ে গত ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে একটি আবেদন করেন ফখরুল।

ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, অসৎ উদ্দেশ্যে, বিচারপতিদের অপমান করার জন্য এবং বিচারপতিদের নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে ওই আবেদন করা হয়েছে।

আগামী ৬ ফেব্রুয়ারি ফখরুলকে তার জবাব দিতে বলেছে ট্রাইব্যুনাল।

স্কাইপের মাধ্যমে প্রবাসী এক আইন বিশেষজ্ঞের সঙ্গে কথিত কথোপকথন নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে গত ডিসেম্বরে ট্রাইব্যুনাল প্রধানের পদ থেকে ইস্তফা দেন বিচারপতি নিজামুল হক। এরপর ট্রাইব্যুনাল পুনর্গঠন করে দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরকে নিজামুল হকের পদে আনা হয়।