২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ফ্লাইওভার ধসের ঘটনা তদন্তে সংসদীয় কমিটি

চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ার ঘটনা তদন্তে একটি সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 07:08 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

রোববার সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ৭৬তম বৈঠকে সংসদ সদস্য খান টিপু সুলতানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বহদ্দারহাট ফ্লাইওভারের কাজ ২০১৩ সালের জুন মাসের মধ্যে শেষ করা হবে বলেও বৈঠকে জানানো হয়।

কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে বৈঠকে সদস্য হিসেবে খান টিপু সুলতান, এস কে আবু বাকের এবং মইন উদ্দীন খান বাদল অংশ নেন।

এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও  খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৪ নভেম্বর নির্মাণাধীন ওই ফ্লাইওভার ধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়।

এরপর ঘটনা তদন্তে আলাদাভাবে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পূর্ত মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসন।