নওগাঁয় দুর্ঘটনায় ২ সহোদর নিহত
নওগাঁয় মান্দায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শনিবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন ধামইরহাট উপজেলার পশ্চিম চকভবানী গ্রামের বৈদ্যনাথ মরমুর ছেলে বিশ্বনাথ মরমু (৩৫) ও রবিদাস মরমু (৩২)।
আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী জানান, পশ্চিম চকভবানী গ্রাম থেকে রোগী নিয়ে একটি মাইক্রোবাস রাজশাহী যাওয়ার পথে বর্দ্দপুরে বিপরীত দিকে থেকে আসা দ্রুতি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস আরোহী বিশ্বনাথ ও রবিদাস মারা যায়।
