সাবেক সিইসি এম এ সাঈদের মৃত্যু
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদ মারা গেছেন।
বার্ধক্যজনিত কারণে শনিবার ভোর ৬টায় মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আওয়ামী লীগ সরকারের গত মেয়াদের শেষ দিকে ২০০০ সালের মে মাসে নিয়োগ পেয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের মে মাস পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ সাঈদ।
অবসরপ্রাপ্ত এই সচিবের অধীনে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
গুলশানের নিজ বাসভবনেই এম এ সাঈদের মৃত্যু হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এম আসাদুজ্জামান।
তিনি জানান, প্রয়াতের আমেরিকা প্রবাসী ছেলে-মেয়েরা দেশে আসার পর বুধবার বাদ আসর বনানী কবরস্থানে সাবেক সিইসিকে দাফন করা হবে।
