হাতীবান্ধায় শিক্ষক খুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক স্কুল শিক্ষকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে আনোয়ার হোসেন (৪০) নিখোঁজ হন। শুক্রবার সকালে বাড়ি থেকে পাঁচ মাইল দূরে তার লাশ পাওয়া যায়।
আনোয়ার হোসেন পাশের কালীগঞ্জ উপজেলার গাগলারপার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক। তিনি হাতীবান্ধা উপজেলার মধ্যম কাদমা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
পরিবারের বরাত দিয়ে হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে দেড় কিলোমিটার দুরে জাওরানী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আনোয়ার। রাতে আর বাড়ি ফেরেননি।
শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নওদাবাস ইউনিয়নের বৌদ্ধনাথের দোলায় তার লাশ পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা বলেন, রাতে কোনো এক সময় দুর্বত্তরা আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করেছে। তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো এ হত্যাকান্ডের কোনো কারণ জানা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জনিনি।
