২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিবি ব্যাংকের ২০ কর্মকর্তাকে দুদকে তলব

সোনালী ব্যাংকের হল-মার্ক ঋণ কেলেঙ্কারি তদন্তে আইসিবি ইসলামী ব্যাংকের ২০ জন কর্র্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ হল-মার্কের মোট আত্মসাতকৃত অর্থের ননফান্ডেড অংশের তদন্তকাজের অংশ হিসেবে আইসিবি ইসলামী ব্যাংকের ২০ জন কর্মকর্তাকে তলব করা হয়েছে।”

২০ জনের মধে্যে আগামী ২০ জানুয়ারি সাতজনকে, ২২ জানুয়ারি সাতজনকে এবং ২৩ জানুয়ারি ছয়জনকে দুদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

২০১১ এর জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত ভুয়া এলসির মাধ্যমে সোনালী ব্যাংক থেকে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে হল-মার্ক এবং এর ছয়টি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এই অভিযোগে দুদক বেশ কয়েকটি মামলা করেছে।