২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভাষণ শুক্রবার

সরকারের চার বছরপূর্তি উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 08:51 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্য প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

২০০৯ সালে সরকার গঠনের পর থেকে প্রতি বছর সরকারের বছরপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আসছেন শেখ হাসিনা। ২০১২ সালে ৫ জানুয়ারি এবং ২০১১ ও ২০১০ সালে ৬ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। তবে এবার তার ভাষণ আসছে বর্ষপূর্তির চার দিন পর।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল গত রোববার সরকারের বর্ষপূর্তির দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার বছরে মহাজোট সরকারের কর্মকাণ্ড কে কীভাবে মূল্যায়ন করছেন, প্রধানমন্ত্রী তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং কয়েকদিনের মধ্যে তিনি জাতির উদ্দেশে বক্তৃতায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন।”

‘ফ্লু’তে আক্রান্ত হওয়ায় এবার ৬ জানুয়ারি শেখ হাসিনা কয়েকটি কর্মসূচি পরিবর্তন আনা হয়।

মাহবুবুল হক বলেন, “প্রধানমন্ত্রী জবাবদিহিতায় বিশ্বাস করেন। অসুস্থ অবস্থায়ও প্রধানমন্ত্রী দেখছেন, বাংলাদেশের মানুষ সরকারের চার বছরকে কীভাবে মূল্যায়ন করছে।”