২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শেরপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

নিহত নেপালিশ ম্রং (৩৫) উপজেলার হাড়িয়াকোনা গ্রামের সন্দ্বীপ ম্রংয়ের স্ত্রী।

সিংগারবুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু রায়হান বাবুল জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গারো পাহাড় থেকে একদল বন্যহাতি নেমে এসে হাড়িয়াকোনা গ্রামে আক্রমণ করে চারটি বসতঘর গুড়িয়ে দেয়। তখন হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে নেপালিশ ম্রং মারা যান।

আগের রাতেও নালিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলার কয়েকটি গ্রামে বন্যহাতির আক্রমণে তিন জন আহত হয়। তছনছ হয়ে যায় বেশ কয়েকটি ঘরবাড়ি।