২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ ধর্মঘটে দুর্ভোগ চাঁদপুরে

নৌযান শ্রমিকদের ধর্মঘটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চাঁদপুরে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চাঁদপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 09:39 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বুধবার সকালে ঘাটে যাত্রীরা এসে লঞ্চ না পেয়ে ফিরে যান। অসুবিধায় পড়েছেন বিশ্ব ইজতেমার মুসুল্লিরাও।

১৬ দফা দাবি আদায়ে মঙ্গলবার মধ্যরাত থেকে অনির্দিস্টকালের জন্য সারাদেশে নৌ ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলকারী আব-এ-জমজম লঞ্চের ব্যবস্থাপক বিপ্লব সরকার জানান, লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অনেক যাত্রী ঘাটে এসে আবার ফিরে গেছে।

“চাঁদপুর-ঢাকা রুটে প্রতিদিন ১১টি ও চাঁদপুর-নারায়নগঞ্জ রুটে ১৬টি লঞ্চ এই ঘাট থেকে চলাচল করে। এছাড়া ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী আরো ১০/১২টি লঞ্চ চাঁদপুর ঘাট হয়ে চলাচল করে।”

বিপ্লব আরো জানান, এ ধর্মঘটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আগ্রহী মুসুল্লিরা।