২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার হরতালের মামলায় ৮ জনের জামিন

হরতালে ইজিবাইক ভাংচুরের মামলায় খুলনার সোনাডাঙ্গা থানা বিএনপির আট নেতাকর্মী হাই কোর্টের আগাম জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

খুলনা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 11:07 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

হরতালে ইজিবাইক ভাংচুরের মামলায় খুলনার সোনাডাঙ্গা থানা বিএনপির আট নেতাকর্মী হাই কোর্টের আগাম জামিন পেয়েছেন।

মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।

এ আট নেতাকর্মী হলেন সোনাডাঙ্গা থানা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সুলতান মাহমুদ, সরদার রবিউল ইসলাম, যুবদল নেতা মাহমুদ হাসান পিয়ারু, শেখ মো. হাসমত, ছাত্রদল নেতা বায়জীদ, মো. ইউনুস ও হাসিব।

খুলনা মহানগর বিএনপি সভাপতি সাংসদ নজরুল ইসলাম মঞ্জু বলেন, গত ১১ ডিসেম্বর হরতালে সোনাডাঙ্গা থানা এলাকায় একটি ইজিবাইক ভাংচুরের মামলায় এদেরকে আসামি করা হয়েছিল।