২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে মিশুকের ধাক্কায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার মিশুকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মাহাবুবা আক্তার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 09:20 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার মিশুকের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের ছত্রাজিতপুরে এ দুর্ঘটনায় নিহত রনি ইসলাম জনি (৮) ছত্রাজিতপুর দরগাপাড়া গ্রামের আখিরুল ইসলামের ছেলে। সে ছত্রাজিতপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার বলেন, সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ছত্রাজিতপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মিশুক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।