চট্টগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত
নগরীর বক্সিরহাট মোড়ে ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছে।
নগরীর বক্সিরহাট মোড়ে ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছে।
সোমবার রাত সাড়ে এগারটার দিকে নগরীর কোতয়ালী থানার টেরিবাজার সংলগ্ন বক্সিরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সোহেলের (১৫) বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার মাখন নগর গ্রামে। তিনি একটি দর্জির দোকানে কাজ করতেন।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হবার সময় একটি দ্রুতগামী ট্রাক রাত সাড়ে এগারটার দিকে ওই কিশোরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, স্থানীয় লোকজন ট্রাকচালক ও সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ট্রাকটিকে আটক করা হয়েছে।
