পরিবার পরিকল্পনা কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ
অনিয়মের অভিযোগ ওঠায় বদলি করা নীলফামারীর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের বিচারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
অনিয়মের অভিযোগ ওঠায় বদলি করা নীলফামারীর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের বিচারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শহরের স্মৃতি অম্মান চত্বরে রোববার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এদিকে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় পরিবার পরিকল্পনা অধিদপ্ততরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় আফরোজাকে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস শাখায় যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আফরোজার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করার অভিযোগ এনে বিচার দাবি করেছে বিক্ষুব্ধরা।
