২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুটি বাসের সংঘর্ষে নিহত ১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কের কালিহাতী উপজেলার পৌলীতে দুটি বাসের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কের কালিহাতী উপজেলার পৌলীতে দুটি বাসের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫জন আহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন পরিবহণের চালকের নাম জানাতে পারেনি পুলিশ। মহাসড়ক পুলিশের গোড়াই থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, তারাকান্দি থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস পৌলীতে পৌঁছালে সিলেট থেকে উত্তরবঙ্গগামী মামুন পরিবহণের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মামুনের চালক নিহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৭ ঘ.