মুন্সীগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশবাহী একটি পিকাপভ্যান খাদে পড়ে নয় পুলিশ সদস্য হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের সাতিয়ালতলীতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের প্রথমে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি শেখ মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের ডিউটিতে ভোরে ১১ পুলিশের একটি দল মুন্সীগঞ্জ পুলিশ লাইন থেকে শ্রীনগরে ডিউটিতে যাচ্ছিল।
পথে ঘন কুয়াশার কারণে ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ৯ পুলিশ সদস্য আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১১০ ঘ.
bdnews24