২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিএনপি নেতার বাড়িতে আগুন

চুয়াডাঙ্গার জীবননগর পৌর মেয়রের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

চুয়াডাঙ্গা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর পৌর মেয়রের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এ আগুনে উপজেলা বিএনপির একাংশের সভাপতি নোয়াব আলীর একটি মোটরসাইকেল পুড়ে যায় বলে তিনি দাবি করেছেন। নোয়াব আলী সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬টার দিকে একদল যুবক বাড়ি ও বাড়ির পাশের অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুনে ওই কক্ষে থাকা ক্ষেতের ফসল ও তার মোটরসাইকেল পুড়ে গেছে বলে তিনি জানান। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান আগুন লাগানোর ঘটনা নিশ্চিত করে বলেন, কোটচাঁদপুর থেকে ফায়ার সার্ভিস এসে সন্ধ্যা ৭টার দিকে আগুন নেভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৪ ঘ.