ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতের নাম তহুরা বেগম (৪০)। তার স্বামী রফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী বলে পুলিশ জানায়।
পল্লবী থানার ওসি আবদুল লতিফ জানান, রাত রাড়ে ৯টার দিকে পল্লবী বি-ব্লকের চার নম্বর রোডের এক বাসার নিচ তলা থেকে তহুরার লাশ উদ্ধার করা হয়।
ওই কক্ষে তহুরা ছাড়াও তার মেয়ে ইশা ও এক বোন থাকতেন। তবে ঘটনার সময় তারা দুজন বাহিরে ছিল।
এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি ডাকাতির ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এফএ/এইচএ/০০৩১ ঘ.
bdnews24