২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দু’টি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দু’টি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার উপজেলায় সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করা হয়। হরিণাকুন্ডু থানার ওসি রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার আওয়ামী লীগ উপজেলা মোড়ে সমাবেশের ডাক দিয়েছে। একই সময় অবরোধ কর্মসূচি উপলক্ষ্যে বিএনপি শহরে সমাবেশের ঘোষণা দেয়। এ অবস্থায় সংঘর্ষের আশঙ্কায় রোববার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা আগে থেকেই দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সকালে হরিণাকুন্ডু হাসপাতাল মোড়ে সমাবেশের ডাক দিয়েছে। তাদের কর্মসূচি পণ্ড করতেই আওয়ামী লীগ সমাবেশ ডাকে। উপজেলা আওয়ামী লীগের আহাবায়ক মশিউর রহমান জোয়ার্দ্দার বলেন, দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডব ও হিংস্রতার প্রতিবাদে ওই সমাবেশ আহ্বান করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২১৩০ ঘ.