বগুড়া, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শাহজাহানপুর উপজেলার অনুমোদনহীন একটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে র্যাব, পুলিশ ও প্রশাসনের একটি দল উপজেলার বেতগাড়ী সুজাবাদ এলাকার বড়বাড়ি ইটভাটার মূল স্থাপনা ভেঙ্গে ফেলে।
পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে ১০ একর কৃষি জমি ধংস করে তৈরি করা হয়েছিল ইটভাটাটি।
অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪১ ঘ.
bdnews24