২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা শাখার ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা শাখার ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার। উদীচী জেলা সংসদের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা সংসদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মঞ্জুশ্রী দাস গুপ্ত, জাহিদুল হক ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু ও সাবেক সভাপতি ভবানী শংকর রায়। সম্মেলনে রামেন্দু মজুমদার বলেন, উদীচীর ইতিহাস হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস। “এ দেশের গণতান্ত্রিক, সামাজিক ও প্রগতিশীল আন্দোলনে উদীচী প্রথম সারিতে থেকে বলিষ্ট ভূমিকা পালন করে আসছে। জাতীয় দুর্যোগ, সংকটে সব সময় উদীচী জনগণের পাশে ছিল।” সম্মেলনের পর তিনি শহীদ মিনারে বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন। এর আগে র‌্যালি বের করে উদীচী শিল্পীগোষ্ঠী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৬৫৩ ঘ.