২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভাড়াটের ছুরিকাঘাতে বাড়িওয়ালা খুন

রাজধানীর কেরাণীগঞ্জে ভাড়াটের ছুরিকাঘাতে এক বাড়ির মালিক খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কেরাণীগঞ্জে ভাড়াটের ছুরিকাঘাতে এক বাড়ির মালিক খুন হয়েছে। নিহতের নাম রাজা মিয়া (৫৫)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগে এক ঘটনা ঘটে। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়লা ফেলা নিয়ে ভাড়াটে আমিনুলের সঙ্গে বাড়ির মালিক রাজা মিয়ার ঝগড়া হয়। ঝগড়ার এক ফাঁকে আমিনুল রাজাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ হত্যাকা-ের পর আমিনুল পলাতক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৭৫১ ঘ.