চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের কলাতলী এলাকা থেকে ১১’শ ৬৭ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হেলাল উদ্দিন (১৯) কক্সবাজার জেলার বড়বাজার এলাকার আবুল কালামের ছেলে।
বুধবার সকালে কলাতলী লাইট হাউজ আবাসিক এলাকায় হোটেল সি-সার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা।
র্যব-৭ এর স্টাফ অফিসার এএসপি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় হেলাল পালানোর চেষ্টা করেছিল। তবে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে তার প্যান্টের পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান স্টাফ অফিসার সাখাওয়াত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৯০২ ঘ.
bdnews24