২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিষাক্ত মদপানে’ নারায়ণগঞ্জে ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিষাক্ত মদপান করে একজনের মৃত্যু ও দুইজন গুরুতর অসুস্থ হয়েছে বলে পুলিশ ধারনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিষাক্ত মদপান করে একজনের মৃত্যু ও দুইজন গুরুতর অসুস্থ হয়েছে বলে পুলিশ ধারনা করছে। বুধবার রামচন্দ্রদি সেতুর নীচ থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধারের পর আড়াইহাজার সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রতন মিয়াকে (২৫) মৃত ঘোষণা করে। নিহত রতন উপজেলার গোপালদি পৌরসভার রামচন্দ্রদী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। এছাড়া অসুস্থ হয়েছেন ফয়সাল (২৮) ও শাহজালাল (২৪)। তাদের বাড়িও রামচন্দ্রদী গ্রামে। তাদের মধ্যে ফয়সালকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও শাহজালালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষাক্ত মদপানে রতনের মৃত্যু ও অপর ২জন অসুস্থ্য হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত রতন মিয়ার ববা কুদ্দুস মিয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে ফয়সাল, রতন ও আবুল মিয়া বাড়ি থেকে বের হয়। বুধবার সকালে রামচন্দ্রদি সেতুর নীচে একটি খড়ের গাদার সামনে অচেতন অবস্থায় তাদের ৩ জনকে উদ্ধারের পর আড়াইহাজার সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। নিহতের লাশের ময়না তদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৪ ঘ.