ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা থেকে ঢাকা ফেরার পর বিমান বন্দরে বাংলাদেশ ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি।
সোমবার রাত সাড়ে ৭টায় যশোর থেকে বিমানে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পৌঁছালে ওয়েস্ট ইন্ডিজকে টানা দুই খেলায় হারানো জাতীয় ক্রিকেট দল।
রজনী গন্ধা ফুল দিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান বিএনপির সহ ক্রীড়া সম্পাদক রায়হান আমিন রনি ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবীর খান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সাহারা কাপ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০১১৫ ঘ.
bdnews24