২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে অস্ত্রের মুখে চার বাঙালিকে অপহরণ

রাঙামাটি শহরের বনরূপা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় অস্ত্রের মুখে দুর্বৃত্তরা চার বাঙালিকে অপহরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

রাঙামাটি, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহরের বনরূপা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় অস্ত্রের মুখে দুর্বৃত্তরা চার বাঙালিকে অপহরণ করেছে বলে জানিয়েছে পুলিশ। বনরূপার সমতাঘাট এলাকা থেকে একটি কাঠ চেরাই কলের ব্যবস্থাপক ও তিন শ্রমিককে অপহরণ করা হয় বলে জানান কোতয়ালী থানার ওসি সাইফুল ইসলাম চৌধুরী। অপহৃতরা হলেন- সমতা স’মিলের ব্যবস্থাপক জুলফিকার আলী ভুট্টো (৪০), শ্রমিক নূর মোহাম্মদ (৩৫), বাঁচা মিয়া (৩৫) ও মো. মাহাবুব (৩৮)। সমতা স’মিলের শ্রমিক মো. লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় দুটি বোটে করে ১০-১২ জন দুর্বৃত্ত এসে মিলটি ঘিরে ফেলে কাউকে নড়াচড়া না করতে বলে। পরে তারা এই চার জনকে একটি বোটে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ৬-৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এবং একটি বোটে আগুন লাগিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শী ওই শ্রমিক। ওসি সাইফুল ইসলাম চৌধুরী জানান, কেন বা কারা এই অপহরণে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ ও সেনা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৫৮ ঘ.