শেরপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে ধর্ষণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ মোস্তাফিজুর রহমান লিংকনকে (৩৫) গ্রেপ্তার করে।
মোস্তাফিজুর শেরপুরের নকলা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে শেরপুরের গোযেন্দা (ডিবি) পুলিশ ঢাকার উত্তরা থেকে নকলা থানার তালিকাভুক্ত এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
লিংকন ময়মনসিংহের কোতোয়ালি থানার একটি ধর্ষণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ ১০/১২টি মামলা রয়েছে বলে তিনি জানান।
লিংকন শেরপুরের নকলা উপজেলার প্রয়াত বাজু মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.
bdnews24